ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সাত কলেজের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা গেল
২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি সাত কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগস্ট ও সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। ভর্তি পরীক্ষার তারিখ ও প্রক্রিয়া নির্ধারণে খুব শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বুধবার (১৮ জুন) সরকারি সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের পক্ষ থেকে একটি সভা আহ্বান করা হয়েছে। ওই সভাতেই ভর্তি সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।
ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস মঙ্গলবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আগামীকাল আমাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেখানেই ভর্তি পরীক্ষার সময়সূচি ও অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখন আমাদের মূল লক্ষ্য ভর্তি প্রক্রিয়া দ্রুত শুরু করা।”
অধ্যাপক ইলিয়াস আরও জানান, ভর্তি পরীক্ষা আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে নেওয়ার পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী বিজ্ঞপ্তি চলতি জুন মাস বা জুলাইয়ের শুরুতে প্রকাশ করা হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)