ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
২০২৫-২৬ অর্থবছরের জন্য ঢাবির বাজেট অনুমোদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১ হাজার ৩৫ কোটি ৪৫ লাখ টাকার বাজেট অনুমোদন পেয়েছে। আগের বছর বাজেটের পরিমাণ ছিল ৯৪৫ কোটি ১৫ লাখ ৪৫ হাজার টাকা। সেই হিসেবে চলতি অর্থবছরে বাজেট বেড়েছে ৯০ কোটি ২৯ লাখ ৫৫ হাজার টাকা।
সোমবার (১৬ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘সিন্ডিকেট’-এর নিয়মিত সভায় এ বাজেট অনুমোদন দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে নতুন অর্থবছরে কোন খাতে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে তা এখনো প্রকাশ করা হয়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৩টায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের জন্য গত বছর ২৬ জুন সিনেটের বার্ষিক অধিবেশনে ৯৪৫ কোটি ১৫ লাখ ৪৫ হাজার টাকার বাজেট উপস্থাপন করেছিলেন তৎকালীন কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ। সে বাজেটে গবেষণা খাতে বরাদ্দ ছিল ২০ কোটি টাকা। পাশাপাশি বাজেটের ৬৭ শতাংশ অর্থাৎ ৬৩৩ কোটি ৩২ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছিল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা ও পেনশনের জন্য। আর পণ্য ও সেবা-সহায়তা খাতে বরাদ্দ ছিল প্রায় ২৩ দশমিক ৩৩ শতাংশ অর্থাৎ ২২০ কোটি ৫৫ লাখ ৫ হাজার টাকা।
নতুন বাজেটে এসব খাতে বরাদ্দের পরিমাণ কীভাবে রূপ পেয়েছে তা আজকের ব্রিফিংয়ে স্পষ্ট হওয়ার কথা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত