ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
প্রিমিয়ার সিমেন্টের প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির অগ্রাধিকারমূলক বা প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল করে দিয়েছে। এই শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১৬১ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
প্রাপ্ত তথ্যানুসারে, পূর্ব ঘোষণা অনুযায়ী ২০২৪ সালের ৭ নভেম্বর প্রিমিয়ার সিমেন্টের পর্ষদ ৩২২টি নতুন অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর প্রস্তাবে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়। পাঁচ বছর মেয়াদি প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ৫০ লাখ টাকা ধরা হয়েছিল। তখন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ শেয়ার ইস্যুর কথা জানানো হয়। কিন্তু কোম্পানিটির স্মারকনামায় (Memorandum of Association) এ ধরনের শেয়ার ইস্যুর কোনো সুযোগ না থাকায় বিএসইসি তা অনুমোদন দেয়নি।
কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) প্রিমিয়ার সিমেন্টের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৫ টাকা ১৯ পয়সা। আলোচ্য অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩১ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ২ টাকা ৫৮ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৩ টাকা ৮৯ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ২১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য অর্থবছরে প্রিমিয়ার সিমেন্টের শেয়ারপ্রতি আয় হয়েছে ৭ টাকা ৪ পয়সা। যেখানে আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৭ টাকা ৯৯ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৫ টাকা ৩৭ পয়সায়।
২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১০৫ কোটি ৪৫ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৫৩৯ কোটি ৬৭ লাখ টাকা।
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১০ কোটি ৫৪ লাখ ৫০ হাজার। এর মধ্যে ৪৩.৫৮ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২৬.৪৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০১ শতাংশ বিদেশী বিনিয়োগকারী এবং ২৯.৯৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)