ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
বাজেটে উৎসে কর ছাড়ে নড়েচড়ে বসেছে তিতাস গ্যাসের শেয়ার
আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে গ্যাস বিতরণ কোম্পানির জন্য উৎসে কর ২% থেকে কমিয়ে ০.৬% করার প্রস্তাব করা হয়েছে। এর প্রেক্ষিতে তিতাস গ্যাসের শেয়ার নড়েচড়ে বসেছে। গত ২ জুন থেকে ৪ জুনের মধ্যে কোম্পানিটির শেয়ারদর ১১% বেড়ে ১৭.১০ টাকা থেকে ১৯ টাকায় পৌঁছেছে।
পূর্ববর্তী কর ব্যবস্থায় তিতাস গ্যাস উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়ে। কারণ উৎসে করকে ন্যূনতম কর হিসেবে বিবেচনা করা হতো। এতে প্রকৃত মুনাফা কম হলেও কোম্পানিকে বেশি কর দিতে হতো। ফলে ২০২৪ অর্থবছরে কোম্পানিটি ১২৮ কোটি টাকা প্রাক-কর মুনাফার বিপরীতে ৮৮২ কোটি টাকা কর দেয় এবং ৭৪৪ কোটি টাকার নিট ক্ষতিতে পড়ে।
নতুন বাজেটে প্রস্তাবিত কর ছাড় কার্যকর হলে তিতাস প্রায় ৪০০–৪৫০ কোটি টাকা সাশ্রয় করতে পারবে বলে কোম্পানি জানিয়েছে, যা মুনাফায় ইতিবাচক প্রভাব ফেলবে।
ইবিএল সিকিউরিটিজ বলছে, এই সিদ্ধান্ত কোম্পানির নিট আয় ও লাভজনকতা বাড়াবে। বাজারে এই আশাবাদই শেয়ারদর বৃদ্ধির মূল চালক।
বর্তমানে তিতাস প্রায় ১৩,৪০০ কিলোমিটার গ্যাস লাইন পরিচালনা করছে এবং প্রায় ২৮.৮ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে, যার মধ্যে রয়েছে সরকারি-বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র ও শিল্পকারখানা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা