ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বিক্ষোভের মুখে আ’লীগপন্থী ৩ সদস্য, যোগ দিতে পারেননি ঢাবির সিন্ডিকেট সভায়
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভা ছিল আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায়। এ সভায় শিক্ষক সমিতির সভাপতি ও আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল নেতা অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুঁইয়া, সাবেক প্রো-ভিসি (শিক্ষা) ও নীল দলের সাবেক নেতা অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার ও আওয়ামী লীগ নেতা এস এম বাহালুল মজনুন চুন্নু আমন্ত্রণ পেলেও শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে যোগ দিতে পারেননি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাবি সিন্ডিকেটের সভায় আওয়ামীপন্থী এই তিনজন শিক্ষক আমন্ত্রণ পেয়েছেন। তবে সন্ধ্যার আগে এমন খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিনেট ভবন ও প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান।
উক্ত বিক্ষোভে শিক্ষার্থীরা আওয়ামী লীগের সিন্ডিকেট-ভেঙে দাও গুড়িয়ে দাও, ফ্যাসিবাদের সিন্ডিকেট-ভেঙে দাও গুড়িয়ে দাও, ডাকসুর রোডম্যাপ- দিতে হবে দিতে হবে, টু জিরো টু ফোর- ফ্যাসিবাদ নো মোর, নিজামের চামড়া-তুলে নেব আমরা, জ্বালো রে জ্বালো-আগুন জ্বালো, নিজামের গদিতে- আগুন জ্বালো একসাথে, চুন্নুর গদিতে-আগুন জ্বালো একসাথে, দিয়েছি তো রক্ত-আরও দেব রক্ত প্রভৃতি স্লোগান দিতে থাকেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান হাবিব ইমরোজ জানান, আমরা জানতে পেরেছি যে আজকের সিন্ডিকেট মিটিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিলুপ্ত কমিটির সভাপতি, ফ্যাসিবাদের দোসর, ১৫ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলার ইন্ধনদাতা নিজামুল হক ভুঁইয়া যোগদান করবেন। আমরা চাই না যে ফ্যাসিবাদের কোনো দোসর ছাত্র হামলার মদদদাতা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় অংশ নিক।
তিনি আরও জানান, ২য় স্বাধীনতা পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় ফ্যাসিবাদের কোনো দোসরের অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চায় না। শিক্ষার্থীরা চায় না যে ছাত্র হত্যার মদদদাতারা বিশ্ববিদ্যালয়ের কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে অংশগ্রহণ করুক।
বিক্ষোভ চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তাদের (৩ আওয়ামীপন্থী সিন্ডিকেট সদস্য) পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তারা আজকের সভায় আসবেন না।
এসময় শিক্ষার্থীরা আজকের এই সিন্ডিকেট সভায় এক সপ্তাহের মধ্যে যেন ডাকসু নির্বাচনের রোডম্যাপ দেওয়া হয় সেই দাবি তুললে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ আজকের সিন্ডিকেটে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।
তবে একই সময়ে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান নেয় ছাত্রদলের একদল নেতাকর্মী। এসময় তারা উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদ খানের সাথে কথা বলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ