ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ডিভিডেন্ড বেড়েছে শেয়ারবাজারের সাত ব্যাংকের
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে এ পর্যন্ত ৩৩টি ব্যাংক ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ব্যাংকগুলোর মধ্যে আলোচ্য বছরে ডিভিডেন্ড বেড়েছে ৭ ব্যাংকের। ব্যাংকগুলো হলো- ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক এবং উত্তরা ব্যাংক। ডিএসই ও ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংক এশিয়া
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ডে ঘোষণা করেছে।
আগের বছর ব্যাংকটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় ডিভিডেন্ড বেড়েছে ৫ শতাংশ।
ব্র্যাক ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগের বছর ব্যাংকটি ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় ডিভিডেন্ড বেড়েছে ৫ শতাংশ।
ইস্টার্ন ব্যাংক:
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ১৭.৫০ শতাংশ স্টকসহ মোট ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগের বছর ব্যাংকটি ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় ডিভিডেন্ড বেড়েছে ১০ শতাংশ।
মিডল্যান্ড ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৩ শতাংশ ক্যাশ ও ৩ শতাংশসহ মোট ৬ শতাংশ ডিভিডেন্ডে ঘোষণা করেছে। আগের বছর ব্যাংকটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় ডিভিডেন্ড বেড়েছে ১ শতাংশ।
এনসিসি ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগের বছর ব্যাংকটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় ডিভিডেন্ড বেড়েছে ১ শতাংশ।
প্রাইম ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ এবং ২.৫০ শতাংশ স্টকসহ মোট ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগের বছর ব্যাংকটি ১৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় ডিভিডেন্ড বেড়েছে ২.৫০ শতাংশ।
উত্তরা ব্যাংক
ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ও ১৭.৫০ শতাংশ স্টকসহ মোট ৩৫ শতাংশ ডিভিডেন্ড ৩৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগের বছর ব্যাংকটি ১৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১২.৫০ শতাংশ স্টকসহ মোট ৩০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের বছরের তুলনায় ডিভিডেন্ড বেড়েছে ৫ শতাংশ।
সাত ব্যাংকের ডিভিডেন্ড বৃদ্ধি একটি অত্যন্ত ইতিবাচক লক্ষণ। এটি প্রমাণ করে, প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতি সত্ত্বেও ব্যাংকগুলো শক্তিশালী আর্থিক পারফরম্যান্স বজায় রাখতে সক্ষম হয়েছে। তাদের উন্নত মুনাফা অর্জন, কার্যকর ঋণ ব্যবস্থাপনা এবং সুসংহত আর্থিক ভিত্তি এই ডিভিডেন্ড বৃদ্ধির মূল কারণ। এই ব্যাংকগুলোর ধারাবাহিক ডিভিডেন্ড প্রদানের ক্ষমতা বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সাহায্য করবে এবং সামগ্রিকভাবে ব্যাংক খাতের প্রতি ইতিবাচক ধারণা তৈরি করবে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস