ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘কালো টাকা সাদা করার সুযোগ জুলাই পরিপন্থি’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ জুলাই আত্মত্যাগের পরিপন্থি।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে ২০২৫-২৬ প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেন, চলতি বাজেটে নতুন ও প্রত্যাশিত কোনো বড় ধরনের বন্দোবস্তের প্রতিফলন ঘটেনি। তিনি বলেন, এই বাজেট নিম্ন আয়ের ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির জীবনমান উন্নয়নে কার্যকর কোনো প্রভাব ফেলবে না।
নাহিদ ইসলাম আরও বলেন, বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে, তা নৈতিকতা ও ন্যায়ের পরিপন্থী। এটি জুলাইয়ের ছাত্র ও জনতার আত্মত্যাগের সঙ্গে সাংঘর্ষিক।
তিনি বাজেটে বেকারত্ব মোকাবিলার দিকটি উপেক্ষিত বলেও উল্লেখ করেন। দেশে বেকারত্ব বড় একটি সমস্যা হলেও বাজেটে এই সংকট নিরসনে কোনো বাস্তবমুখী উদ্যোগ দেখা যায়নি। বরং নতুন বাজেটে তরুণদের মধ্যে বেকার সমস্যা আরও বেড়ে যেতে পারে।
তবে বাজেটে জুলাই মাসের গণ-আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের জন্য ৪০৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাবকে স্বাগত জানায় এনসিপি। এই অর্থ যেন সঠিক ও ন্যায়সঙ্গতভাবে বণ্টন করা হয়, সে বিষয়ে জোর দাবি জানান নাহিদ ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল