ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শেখ হাসিনার-কামালের বিরুদ্ধে আদালতের সিদ্বান্ত চূড়ান্ত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে জুলাই-আগস্টে সংঘটিত গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (১ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন
এ মামলায় তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেওয়া হয়েছে। অন্য আসামি হিসেবে রয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যাকে মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
রোববার সকালে আনুষ্ঠানিকভাবে আদালতে অভিযোগ পত্র জমা দেয় প্রসিকিউশন এবং বিটিভির মাধ্যমে বিচারিক কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়।
তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী,শেখ হাসিনা জুলাই-আগস্টের সহিংস ঘটনার পেছনে প্রধান পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ছিলেন। গত ১২ মে এই প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়।
উল্লেখযোগ্যভাবে, গত ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল তদন্ত শেষ করতে ২০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। এর আগে ২০২৩ সালের ১৭ ডিসেম্বর শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে চলমান দুটি মামলার তদন্ত দুই মাসে শেষ করার নির্দেশ দেয় আদালত।
প্রসিকিউশনের অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম মামলার পক্ষে শুনানি করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি