ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ডিভিডেন্ডের দেখা পেলেন না ১১ কোম্পানির বিনিয়োগকারীরা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানির বিনিয়োগকারীরা ডিভিডেন্ডের দেখা পেলেন না। এসব কোম্পানির বিনিয়োগকারীরা চরম হতাশ হয়েছেন। কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ বিদায়ী সপ্তাহে (২৪-২৯ মে) ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।
কোম্পানিগুলো হলো- রূপালী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ফিনিক্স ফাইন্যান্স, ওয়ান ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এসবিএসি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং ইন্টারন্যাশনাল লিজিং।
রূপালী ব্যাংক
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৮ পয়সা ।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ৮ টাকা ৬ পয়সা। ।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৯৭ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ আগস্ট বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ জুলাই।
প্রিমিয়ার ব্যাংক
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩ টাকা ৩৭ পয়সা ।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ৪ টাকা ৫৫ পয়সা। ।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৭৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ আগস্ট বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ জুলাই।
ওয়ান ব্যাংক
কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ১ টাকা ২৪ পয়সা।
৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৩ পয়সা।
কোম্পানিটির ‘নো ডিভিডেন্ড’ প্রস্তাবসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ আগস্ট ও রেকর্ড ডেট আগামী ২৪ জুন নির্ধারণ করা হয়েছে।
এনআরবি ব্যাংক
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৩৫ পয়সা ।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৬ টাকা ৫৯ পয়সা। ।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ সেপ্টেম্বর আগস্ট বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ জুলাই।
এনআরবিসি ব্যাংক
সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৮ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ৪০ পয়সা।
আগামী ২১ আগস্ট হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ মে।
এসবিএসি ব্যাংক
সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৬৬ পয়সা।
সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৮ টাকা ১১ পয়সা। আগের বছর যা ছিল ৩ টাকা ৫১ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৪৫ পয়সায়।
আগামী ১৯ আগস্ট সকাল ১১ হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ জুন।
সাউথইস্ট ব্যাংক
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ৩২ পয়সা।আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ১ টাকা ৬০ পয়সা (রিস্টেটেড)।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১৩ টাকা ৩৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ১৩ টাকা ৩৮ পয়সা।
৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৫৯ পয়সা।
কোম্পানিটির ‘নো ডিভিডেন্ড’ প্রস্তাবসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ সেপ্টেম্বর সকাল ১১ ডিজিটাল পদ্ধতিতে ও রেকর্ড ডেট আগামী ২০ জুন নির্ধারণ করা হয়েছে।
স্ট্যান্ডার্ড ব্যাংক
সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ২৪ পয়সা।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৮ টাকা ৩৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৬ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৭৮ পয়সা।
আগামী ১৪ আগস্ট হাইব্রিড প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ জুন।
আইএফআইসি ব্যাংক
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ৬৩ পয়সা।আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ১ টাকা ৫৬ পয়সা ।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৩ টাকা ৪৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ৩ টাকা ৩৬ পয়সা।
৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ১৬ পয়সা।
আগামী ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ জুলাই।
ইন্টারন্যাশনাল লিজিং
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৯ টাকা ০১ পয়সা।
৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১২ টাকা ৩২ পয়সা।
কোম্পানিটির ‘নো ডিভিডেন্ড’ প্রস্তাবসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০জুন বেলা ও রেকর্ড ডেট আগামী ১৯ জুন নির্ধারণ করা হয়েছে।
ফিনিক্স ফাইন্যান্স
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৮ টাকা ৭৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৪২ টাকা ৫২ পয়সা ।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২৮ পয়সা। আগের বছর ছিল মাইনাস ১ টাকা ৫৬ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮২ টাকা ১ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ আগস্ট বেলা ১১টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)