ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
ইপিএস প্রকাশ করেছে তালিকাভুক্ত ১৪ কোম্পানি
বিদায়ী সপ্তাহে (২৪ থেকে ২৯ মে পর্যন্ত) দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৪টি কোম্পানি চলতি ২০২৫ অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ সময়কালের অনিরীক্ষিত প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে প্রতিষ্ঠানগুলোর শেয়ার প্রতি আয় (ইপিএস) ও নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) সংক্রান্ত তথ্য উঠে এসেছে, যা বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
কোম্পানিগুলো হলো- ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস, ফিনিক্স ফাইন্যান্স, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক, এসবিএসি ব্যাংক, ঢাকা ব্যাংক, ইউনিয়ন ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, এনআরবিসি ব্যাংক এবং বাংলাদেশ সার্ভিসেস। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ সার্ভিস তৃতীয় প্রান্তিকের এবং বাকি ১২টি প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আল আরাফাহ্ ইসলামী ব্যাংক
অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’মার্চ’২৫) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২২ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৮৭ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৮ টাকা ২০ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৭৬ পয়সা।
ঢাকা ব্যাংক
অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’মার্চ’২৫) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭৬ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১৩ টাকা ৪২পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল মাইনাস ৭ টাকা ৫০ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৪৪ পয়সায়।
দেশ জেনারেল ইন্স্যুরেন্স
অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে আয় ইপিএস ছিল ২৪ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১ টাকা ৩৫ পয়সা।
এক্সিম ব্যাংক
অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’মার্চ’২৫) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ইপিএস হয়েছে ২১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত আয় ছিল ২৪ পয়সা।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৬৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে মাইনাস ৬ টাকা ৭২ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২ টাকা ২ পয়সা।
ফিনিক্স ফাইন্যান্স
প্রথশ প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৮১ পয়সা । আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ৭ টাকা ১৭ পয়সা ।
৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাইনাস ৮৯ টাকা ৮২ পয়সা।
ইন্টারন্যাশনাল লিজিং
অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৭৯ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৮৬ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে মাইনাস ২১৫ টাকা ১১ পয়সা।
এনআরবিসি ব্যাংক
অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে আয় ইপিএস ছিল ৪৪ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৬৪ পয়সা।
ওয়ান ব্যাংক
অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’মার্চ’২৫) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৩৯ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ২১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৬ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৭৫ পয়সা।
এসবিএসি ব্যাংক
অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’মার্চ’২৫) ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৪ পয়সা।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১১ টাকা ২৬ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল মাইনাস ১ টাকা ২৪ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫৭ পয়সা।
সাউথইস্ট ব্যাংক
অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ৪০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে আয় ইপিএস ছিল ৬৯ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ১ টাকা ৫৫ পয়সা। আগের বছরে যা ছিল ৫ টাকা ৬৬ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩ টাকা ৯৪ পয়সা।
স্ট্যান্ডার্ড ব্যাংক
অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ১৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে আয় ইপিএস ছিল ১৪ পয়সা।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৮ টাকা ৩৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৬ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৭৮ পয়সা।
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স
অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ৪০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে আয় ইপিএস ছিল ৩৮ পয়সা।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ছিল মাইনাস ৪২ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ৫২ পয়সা।
ইউনিয়ন ইন্স্যুরেন্স
অর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি’মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ইপিএস হয়েছে ৬৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে আয় ইপিএস ছিল ৬৬ পয়সা।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ২৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ছিল ১০ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯ টাকা ০১ পয়সা।
বাংলাদেশ সার্ভিসেস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩১ পয়সা । আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ৫৪ পয়সা ।
প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ৯৬ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ২৮ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২০ টাকা ৬৩ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে