ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
পতনের বাজারে ঝলক দেখালো ‘বি’ ক্যাটাগরির ৫ কোম্পানি
আগের চার কার্যদিবসের মতো আজ (২৬ মে) শেয়ারবাজারের লেনদেন পতনে শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭১৯.৩৮ পয়েন্টে। ডিএসইতে এদিন মোট ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৮টির দর বেড়েছে, কমেছে ১৬৮টির। এদিন ডিএসই‘র দর বৃদ্ধির শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৫টিই ছিল ‘বি’ ক্যাটাগরির। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
দর বৃদ্ধির শীর্ষে থাকা ‘বি’ ক্যাটাগরির কোম্পানিগুলো হলো- বিবিএস ক্যাবলস, নাহি অ্যালুমিনিয়াম, বিডি বিল্ডিং সিস্টেমস, এস আলম কোল্ড রোল্ড স্টিল এবং দেশবন্ধু পলিমার।
জানা যায়, আজ ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে বিবিএস ক্যাবলসের। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ টাকা ৪০ পয়সায়। কোম্পানিটির শেয়ার আজ বিক্রেতা সঙ্কটে হল্টেড হতে দেখা গেছে।
দ্বিতীয় সর্বোচ্চ বেড়েছে নাহি অ্যালুমিনিয়ামের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ৯.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ টাকা ৭০ পয়সায়। কোম্পানিটির শেয়ার আজ বিক্রেতা সঙ্কটে হল্টেড হতে দেখা গেছে।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে বিডি বিল্ডিং সিস্টেমসের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ৬.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ টাকা ৫০ পয়সায়। এটি এক পর্যায়ে বিক্রেতা সংকটের কিনারায় লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে আজ এস আলম কোল্ড রোল্ড স্টিলের ১ টাকা ৩০ পয়সা বা ৬.০৫ শতাংশ এবং দেশবন্ধু পলিমারের ৯০ পয়সা বা ৫.৫৬ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)