ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ফের স্বর্ণের নতুন দাম নির্ধারণ
ডুয়া ডেস্ক: দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভরিপ্রতি ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা।
বুধবার (২১ মে) সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। নতুন দাম বৃহস্পতিবার (২২ মে) থেকে কার্যকর হবে।
বজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, 'স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।'
নতুন মূল্যহার অনুযায়ী, এখন দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াবে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ২০০ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৩৯ হাজার ২৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ১৪ হাজার ৯৪৯ টাকা।
বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, 'সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।'
গত ১৭ মে সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ১ হাজার ৩৬৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা নির্ধারণ করা হয়।
সে সময় মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণ ছিল প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৩৬ হাজার ৭১৪ টাকা, এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হতো ১ লাখ ১২ হাজার ৯৭৮ টাকায়।এই দাম কার্যকর হয়েছিল ১৮ মে থেকে।
চলতি বছরে এটি ছিল ৩৬তম মূল্য সমন্বয়। এর মধ্যে ২৪ বার স্বর্ণের দাম বেড়েছে, আর কমেছে ১২ বার। তুলনামূলকভাবে, ২০২৪ সালে মোট ৬২ বার দাম পরিবর্তন করা হয়েছিল, যেখানে ৩৫ বার বাড়ানো ও ২৭ বার কমানো হয়।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।
বর্তমানে, ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ভরিপ্রতি ২ হাজার ৮১১ টাকায়, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক