ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ধারাবাহিক দরপতনে চরম আস্থা সংকটে বিনিয়োগকারীরা
ডুয়া নিউজ: ঘুরে ফিরে আবারও পতনের বৃত্তে অবস্থান করছে দেশের শেয়ারবাজার। সূচক একদিন বাড়লে পরবর্তী কয়েক কার্যদিবসে ধারাবাহিকভাবে পতন ঘটে। এতে বিনিয়োগকারীরা লেনদেন নিয়ে দোটানায় পড়ে যান। মুনাফার প্রত্যাশায় বিনিয়োগ করার পর ধারাবাহিক দরপতনে লোকসানের পরিমাণ বাড়তে থাকে। এর ফলে বিনিয়োগকারীরা লেনদেন নিয়ে আস্থা সংকটে রয়েছেন।
চলতি সপ্তাহের শুরুতে সূচক ও লেনদেনের চিত্র কিছুটা ইতিবাচক ছিল। কিন্তু গতকাল ও আজ শেয়ারবাজারে ধারাবাহিক দরপতন ঘটেছে। এদিন ডিএসইর সবগুলো সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও কমেছে।
ধারাবাহিক দরপতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা কাফনের কাপড় মাথায় বেঁধে কফিন মিছিলসহ মানববন্ধন করেছেন। কিন্তু তারপরও বাজার স্বাভাবিক হচ্ছে না। বাজারকে স্থিতিশীল করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হলেও তার কোনো ইতিবাচক ফলাফল পাওয়া যাচ্ছে না।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ রোববার (১৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৭৬.৭৩ পয়েন্টে।
ডিএসইএস সূচক ৪.২১ পয়েন্ট কমে হয়েছে ১ হাজার ৪১.৯৩ পয়েন্ট, আর ডিএসই-৩০ সূচক ৮.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭৭১.৯৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির।
লেনদেনের পরিমাণ ছিল ২৯২ কোটি ৬০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ২৯৬ কোটি ৪৪ লাখ ৮২ হাজার টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৩ কোটি ৮৪ লাখ ৮২ হাজার টাকা।
এদিকে, আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট লেনদেন হয়েছে ১১ কোটি ১১ লাখ ৬৯ হাজার টাকার, যা আগের দিনের ৬ কোটি ৯ লাখ ৯৫ হাজার টাকার তুলনায় বেশি।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৭৮.৪৩ পয়েন্টে, যেখানে আগের দিন সূচক কমেছিল ৭৮.০৪ পয়েন্ট।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)