ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
পুতিনের সঙ্গে যত দ্রুত সম্ভব বৈঠক চান ট্রাম্প
ডুয়া ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সক্রিয় ভূমিকা নিতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চান এবং সেটি যেন ‘যত দ্রুত সম্ভব’ হয়—এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
রোববার (১৮ মে) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ফেস দ্য নেশন অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, “এই যুদ্ধের সমাধান টানতে হলে ট্রাম্প ও পুতিনের মুখোমুখি আলোচনা প্রয়োজন। প্রেসিডেন্ট চান সেই বৈঠকটা দ্রুত হোক।”
তিনি জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে পুতিনকে আমন্ত্রণ জানিয়েছে। তবে এখনো বৈঠকের তারিখ ও স্থান চূড়ান্ত হয়নি। রুবিও বলেন, “এ ধরনের বৈঠক আয়োজনের জন্য প্রস্তুতির প্রয়োজন হয়।”
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা এবং ভ্যাটিকানের মধ্যস্থতার প্রস্তাবের সূত্র ধরেই ট্রাম্পের উদ্যোগে গতি এসেছে। রুবিও বলেন, “মস্কো শর্তসাপেক্ষে আলোচনায় আগ্রহ দেখিয়েছে।”
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাম্প্রতিক এক আলোচনার প্রসঙ্গ টেনে মার্কো রুবিও জানান, ইস্তাম্বুলে আলোচনাটি সময়ের অপচয় ছিল না। বরং এতে দুটি বড় অগ্রগতি হয়েছে—উভয় পক্ষের মধ্যে এক হাজার বন্দি বিনিময়ের সমঝোতা এবং রাশিয়ার পক্ষ থেকে সম্ভাব্য যুদ্ধবিরতির প্রস্তাব।
তবে রুবিও সতর্ক করে বলেন, “শুধু আলোচনা চললেই হবে না, কার্যকর প্রস্তাব আসতে হবে। তা না হলে যুক্তরাষ্ট্র বিকল্প চিন্তা করতে বাধ্য হবে।”
সাক্ষাৎকারে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কথা বলেন তিনি। রুবিও বলেন, “ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না।” ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা যে সরাসরি অস্ত্র তৈরির উপকরণে পরিণত হতে পারে, সে বিষয়ে সতর্ক করেন তিনি।
তবে ট্রাম্প শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী বলেও জানান মার্কো রুবিও। তার ভাষায়, “প্রেসিডেন্ট চান, ইরান যেন শান্তিপূর্ণ, সমৃদ্ধ একটি দেশ হয়ে ওঠে—যেখানে মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল হয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক