ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
লন্ডনে ডেপুটি মেয়র পদে বাংলাদেশি মুহাম্মদ ইসলাম
ডুয়া ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডন বরো অব ক্রয়ডন কাউন্সিলে ডেপুটি সিভিক মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহাম্মদ ইসলাম। ১৪ মে, বুধবার এক আনুষ্ঠানিক আয়োজনে কাউন্সিল হলরুমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
দায়িত্ব গ্রহণের পর অনুভূতি জানিয়ে মুহাম্মদ ইসলাম বলেন, “ক্রয়ডনের বৈচিত্র্যময় জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। আমাদের বরোর অগ্রগতির পথে একতা, শ্রদ্ধা ও অন্তর্ভুক্তির মূল্যবোধকে তুলে ধরাই আমার মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “ডেপুটি সিভিক মেয়র হিসেবে আমি ক্রয়ডনের বাসিন্দা, বিভিন্ন কমিউনিটি গ্রুপ এবং স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই। যেন প্রত্যেকের কণ্ঠস্বর শোনা যায় এবং ক্রয়ডন বাস, কাজ ও উন্নতির জন্য একটি চমৎকার স্থান হিসেবে গড়ে ওঠে।”
মুহাম্মদ ইসলাম এ দায়িত্বকে সৌভাগ্য হিসেবে উল্লেখ করে বলেন, “এই পদে থেকে আমাদের বৈচিত্র্যময় সমাজের সেবা করতে পারাটা আমার জন্য অত্যন্ত সম্মানের। আমি সিভিক মেয়র, সহকর্মী কাউন্সিলর এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে অপেক্ষায় আছি।”
তিনি ভবিষ্যতেও ক্রয়ডনের উন্নয়নে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঈদের চামড়া বিক্রিতে হতাশ বিক্রেতারা