ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ইপিএস প্রকাশ করেছে আর্থিক খাতের ৭ কোম্পানি
ডুয়া নিউজ: বিদায়ী সপ্তাহে চলতি অর্থবছরের (২০২৫) জানুয়ারি-মার্চ মেয়াদের প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ৭ কোম্পানি। কোম্পানিগুলো হলো- আইপিডিসি, পিপলস লিজিং, মাইডাস ফাইন্যান্স, বাংলাদেশ ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আইডিএলসি ফাইন্যান্স এবং ইউনাইটেড ফাইন্যান্স। ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ফাইন্যান্সঅর্থবছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২০ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ০৫ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৮২ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে মাইনাস ৩০ টাকা। আগের বছর একই সময় ছিল মাইনাস ৩০ টাকা ০৫ পয়সা।
আইডিএলসি ফাইন্যান্স
প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮৫ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ২ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১৭ টাকা ৫৩ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৯ টাকা ৪৮ পয়সা।
মাইডাস ফাইন্যান্স
প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪২ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ২ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ২ টাকা ৭৭ পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৬০ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩ টাকা ৩১ পয়সা।
ফারইস্ট ফাইন্যান্স
প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৫ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১ টাকা ১২ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে মাইনাস ৭ পয়সা। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল ১৪ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে মাইনাস ৫১ টাকা ৬৩ পয়সা।
ইউনাইটেড ফাইন্যান্স
প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৩ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ১ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ২ টাকা ৭৯ পয়সায়। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৬ টাকা ৩২ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৮৭ পয়সা।
আইপিডিসি
প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৯ পয়সা। আগের বছর একই সময় ইপিএস ছিল ৫ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪ টাকা ৮৬ পয়সায়। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১২ টাকা ৩৯ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৮৩ পয়সা।
পিপলস লিজিং
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৩ টাকা ৪৫ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ২ টাকা ৯৮ পয়সা। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে মাইনাস ২৬ পয়সায়। আগের বছর একই সময় ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৩০ পয়সা। ৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে মাইনাস ১৫২ টাকা ৯৬ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)