ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ট্রাম্পের কাছে ভারতের নতি স্বীকার!
ডুয়া ডেস্ক: অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নতি স্বীকার করেছে ভারত! আমেরিকা থেকে আমদানি করা পণ্যে সব ধরনের শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে ভারত। এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, “ভারত সরকার আমাদের এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে তারা মূলত আমাদের ওপর কোনও শুল্ক আরোপ করতে রাজি নয়।”
আজ বৃহস্পতিবার (১৫ মে) কাতারের রাজধানী দোহায় এক অনুষ্ঠানে ট্রাম্প এ কথা বলেন।
ট্রাম্প দোহায় এক ব্যবসায়ী নেতাদের অনুষ্ঠানে বক্তব্য দেন এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে বোয়িং জেটসহ একাধিক চুক্তির ঘোষণা করেন।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, ‘তিনি অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে ভারতে উৎপাদন সম্প্রসারণ না করার জন্য বলেছেন।’
টিম কুকের সঙ্গে ট্রাম্প তার কথোপকথনের কথা উল্লেখ করে বলেন, “আমি বলেছিলাম যে, আমি চাই না আপনি ভারতে আইফোন নির্মাণ করুন।”
মার্কিন প্রেসিডেন্ট আরেও বলেন, “অ্যাপল যুক্তরাষ্ট্রে তাদের উৎপাদন বাড়াবে।”
সূত্র: সিএনএন, ব্লুমবার্গ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার