ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে কারসাজি: সাকিবকে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা
ডুয়া ডেস্ক: শেয়ারবাজারে কারসাজির অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ২ কোটি ২৬ লাখ টাকা জরিমানা করেছে।
বিএসইসির এপ্রিল মাসের এনফোর্সমেন্ট অ্যাকশন রিপোর্ট অনুযায়ী, সোনালী পেপারের শেয়ারের দাম নিয়ে একটি সংঘবদ্ধ চক্র কারসাজি করায় সাকিবসহ মোট ১৩ জনকে ২৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
এই ঘটনায় অভিযুক্ত অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছেন আবুল খায়ের (যিনি হিরু নামেও পরিচিত), কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাতব্বর, ডিআইটি কো-অপারেটিভ, কাজী ফারিদ হাসান, কাজী ফুয়াদ হাসান, কনিকা আফরোজ, সাজেদ মাতব্বর, মোহাম্মদ বশর, মোনার্ক হোল্ডিংস, মোনার্ক হোটেল অ্যান্ড রিসোর্টস, সফটঅ্যাভিয়ন এবং জাভেদ এ মতিন।
বিএসইসি তাদের তদন্তে জানতে পেরেছে, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর এবং একই বছরের ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই দুই দফায় কারসাজি করা হয়। এই সময়ে সোনালী পেপারের শেয়ারের দাম ১২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৫৭ টাকা ৭০ পয়সায় উন্নীত হয়।
তদন্তে আরও জানা যায়, এই সিন্ডিকেট প্রতারণার মাধ্যমে প্রায় ৩৩ কোটি ৬৩ লাখ টাকা মুনাফা অর্জন করে এবং আরও প্রায় ৫৫ কোটি টাকার সম্ভাব্য মুনাফা অমূল্যায়িত অবস্থায় ছিল। বিএসইসির তদন্তে এটি স্পষ্ট হয়েছে যে অভিযুক্তরা একটি চক্র তৈরি করে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়েছিল, যা সিকিউরিটিজ আইনের লঙ্ঘন।
কমিশনে দেওয়া এক লিখিত বক্তব্যে আবুল খায়ের সাকিবের পক্ষ থেকে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি আন্তরিকভাবে এই অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত। এটা কোনো ইচ্ছাকৃত কাজ ছিল না, বরং অজ্ঞতাবশত হয়েছে। ভবিষ্যতে আমি এ বিষয়ে আরও সতর্ক থাকব।’
শুধু সোনালী পেপার নয়, বিএসইসি এপ্রিল মাসে আরও চারটি কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির অভিযোগে মোট ২৪ জন ব্যক্তিকে ৫৪ কোটি টাকা জরিমানা করেছে। এর মধ্যে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুর রহমান ও তার সহযোগীরা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির দায়ে ১ কোটি ৯৭ লাখ টাকা জরিমানা দিয়েছেন। নূরজাহান বেগম ও তার সহযোগীদের ৭৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেমিনি সি ফুডের শেয়ার কারসাজির জন্য ৫ জনকে ৩ কোটি ৮৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও, আবুল খায়ের ও তার সহযোগীদের এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার কারসাজির জন্য আরও ১৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)