ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
লেনদেন বৃদ্ধিতে মরিয়া সেরা প্রতিষ্ঠানগুলো
ডুয়া নিউজ: আজ (১৪ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ৩৮ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩৫ দশমিক ৬০ পয়েন্টে। ডিএসইতে আজ টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২৯৪ কোটি ১৭ লাখ ৫৪ হাজার টাকা, যা আগের দিনের তুলনায় ৪৯ কোটি ৭৬ লাখ ৫ হাজার টাকা কম।
এমতাবস্থাতেও লেনদেন বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছে ‘এ’ ক্যাটাগরির বা সেরা প্রতিষ্ঠানগুলো। আজ ডিএসইর লেনদেন তালিকায় শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিই ছিল ‘এ’ ক্যাটাগরির। প্রতিষ্ঠানগুলো হলো— বিচ হ্যাচারি, এনআরবি ব্যাংক, মাগুরা মাল্টিপ্লেক্স, ব্র্যাক ব্যাংক, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সিটি ব্যাংক, ফাইন ফুডস এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, আজ ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিচ হ্যাচারির শেয়ারের। এদিন কোম্পানিটির ১৫ কোটি ৭৪ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে প্রতিটি শেয়ার ৪৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে এনআরবি ব্যাংকের, যার পরিমাণ ১১ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার টাকা। কোম্পানিটির প্রতিটি শেয়ার দিনশেষে ১২ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়।
মাগুরা মাল্টিপ্লেক্স ১০ কোটি ৯১ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানিটির প্রতিটি শেয়ার আজ ডিএসইতে সর্বশেষ ৮৩ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে— ব্র্যাক ব্যাংকের ১০ কোটি ৫ লাখ ২৯ হাজার, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার, সিটি ব্যাংকের ৭ কোটি ২৫ লাখ ৬৩ হাজার, ফাইন ফুডসের ৭ কোটি ১৯ লাখ ২ হাজার এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)