ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজারে দুই ক্যাটাগরির শেয়ারের অস্বাভাবিক বিক্রির চাপ
ডুয়া নিউজ:আজ (১৪ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের মাধ্যমে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ৩৮ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩৫ দশমিক ৬০ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯২টির শেয়ারদর কমেছে। দরপতনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৮টি কোম্পানিই ছিল ‘বি’ ও ‘জেড’ ক্যাটাগরির। বিনিয়োগকারীরা এই দুই ক্যাটাগরির শেয়ার ছেড়ে দেওয়ায় উল্লেখযোগ্য হারে দরপতন হয়েছে কোম্পানিগুলোর।
এর মধ্যে ‘বি’ ও ‘জেড’ ক্যাটাগরির ৪টি করে মোট ৮টি কোম্পানি দরপতনের তালিকায় রয়েছে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—
‘বি’ ক্যাটাগরির: তিতাস গ্যাস, সোনারগাঁও টেক্সটাইল, শাইনপুকুর সিরামিকস এবং গোল্ডেন হার্ভেস্ট এগ্রো।
‘জেড’ ক্যাটাগরির: বিডি ওয়েল্ডিং, খুলনা প্রিন্টিং, অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও রিজেন্ট টেক্সটাইল।
স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখিত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে তিতাস গ্যাসের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ২০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ টাকায়।
এরপর অবস্থানে রয়েছে বিডি ওয়েল্ডিং। কোম্পানিটির শেয়ারদর ৬০ পয়সা বা ৬ দশমিক ১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ টাকা ১০ পয়সায়।
দরপতনের পঞ্চম স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারদর ১ টাকা ৭০ পয়সা বা ৫ দশমিক ৭৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭ টাকা ৮০ পয়সায়।
এছাড়া, অন্য ৫টি কোম্পানির মধ্যে- শাইনপুকুর সিরামিকসের ১ টাকা ১০ পয়সা ৫.৭৬ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ১ টাকা বা ৫.৭১ শতাংশ, অলটেক্সের ৬০ পয়সা বা ৫.৬১ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ২০ পয়সা বা ৫.৫৬ শতাংশ এবং গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৬০ পয়সা বা ৫.৫০ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)