ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
সেরাদের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ
ডুয়া নিউজ: আজ সোমবার (১২ মে) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১৯ দশমিক ২৭ পয়েন্ট।
মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার লেনদেনে অংশ নেয়, যার মধ্যে ১৮৯টির দর বেড়েছে। ভালো মানের কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। এদিন হল্টেড হওয়া দেড় ডজন (১৮টি) প্রতিষ্ঠানের মধ্যে ১৪টিই ছিল ‘এ’ ক্যাটাগরির। স্টক নাও সূত্রে এ তথ্য জানা গেছে।
দর বৃদ্ধিতে এগিয়ে থাকা ‘এ’ ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলো হলো:নর্দার্ন ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইউসিবি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এনআরবিসি ব্যাংক, প্র্রাইম ইন্স্যুরেন্স, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং আইসিবি ৩য় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, সর্বোচ্চ দরবৃদ্ধি হয়েছে নর্দার্ন ইন্স্যুরেন্সের। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭ টাকা ৫০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ বেড়েছে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের দর—৪০ পয়সা বা ৯.৭৫ শতাংশ বেড়ে হয়েছে ৪ টাকা ৫০ পয়সা। এরপর রয়েছে ইউসিবি, যার দর ১ টাকা বা ৯.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকা ৫০ পয়সায়।
অন্য প্রতিষ্ঠানগুলো মধ্যে- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩ টাকা ৭০ পয়সা ৯.৫১ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৭০ পয়সা বা ৮.৯৭ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ২ টাকা ৪০ পয়সা বা ৮.৭৫ শতাংশ, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৮০ পয়সা বা ৮.৬০ শতাংশ, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩০ পয়সা বা ৮.৫৭ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩০ পয়সা বা ৮.৩৩ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪০ পয়সা বা ৮.১৬ শতাংশ, জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩০ পয়সা ৮.১১ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩০ পয়সা বা ৭.৮৯ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩০ পয়সা বা ৭.৮৯ শতাংশ এবং আইসিবি ৩য় এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৪০ পয়সা বা ৭.৮৪ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)