ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
খাদ্য খাতের দুই কোম্পানির মুনাফা বেড়েছে বহুগুণ
ডুয়া নিউজ: ধীরগতির শেয়ারবাজারে যখন অধিকাংশ কোম্পানিই মুনাফা সংকটে ভুগছে, তখন ব্যতিক্রমী চিত্র উপস্থাপন করেছে খাদ্য খাতের দুই কোম্পানি। সর্বশেষ প্রান্তিক প্রতিবেদনে দেখা গেছে, এই দুই কোম্পানি আগের বছরের তুলনায় মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে।
কোম্পানি দুটি হলো-বীচ হ্যাচারি ও ফাইন ফুড লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, কাঁচামালের খরচ নিয়ন্ত্রণ, উৎপাদন দক্ষতা বৃদ্ধি ও বাজার সম্প্রসারণ এই প্রবৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে। একইসঙ্গে এই মুনাফা বিনিয়োগকারীদের আস্থার জায়গা তৈরি করতে পারে বলেও মত তাদের।
তবে তারা সতর্ক করছেন, দীর্ঘমেয়াদে টেকসই প্রবৃদ্ধির জন্য কোম্পানিগুলোর করপোরেট গভর্ন্যান্স, ব্যয় নিয়ন্ত্রণ এবং পণ্যের বাজার সম্প্রসারণে আরও সচেতন হতে হবে।
তবে বিনিয়োগকারীদের অনেকেই মনে করছেন, বাজারের চাপে যেসব খাত দুর্বল পারফর্ম করছে, সেখানে এমন ইতিবাচক প্রবণতা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে।
বীচ হ্যাচারি
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৬০ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৫৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৯২ পয়সা।
ফাইন ফুডস
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৮ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২৪ হতে মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৭ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)