ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
লেনদেন তালিকায় ‘এ’ ক্যাটাগরির রাজত্ব
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৪-০৮ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলোর আধিপত্য দেখা গেছে। ডিএসইর সাপ্তাহিক লেনদেন তালিকায় শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৯টিই ছিল ‘এ’ ক্যাটাগরির। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
জানা গেছে, সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ছিল ‘এ’ ক্যাটাগরির ব্র্যাক ব্যাংক। আলোচ্য সপ্তাহে ব্যাংকটির ১৯০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৭.৯০ শতাংশ। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৩৮ কোটি ১৪ লাখ ৮০ হাজার টাকার। সপ্তাহ শেষে ব্যাংকটির প্রতিটি শেয়ার লেনদেন হয়েছে ৫১ টাকা ৯০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিচ হ্যাচারির—১৫৯ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকার, যা মোট লেনদেনের ৬.৫৯ শতাংশ। প্রতিদিন গড় লেনদেন ছিল ৩১ কোটি ৮৩ লাখ ১০ হাজার টাকার। সপ্তাহ শেষে এর প্রতিটি শেয়ারের দাম ছিল ৫৩ টাকা ২০ পয়সা।
সাপ্তাহিক লেনদেন তালিকায় চতুর্থ স্থানে ছিল এনআরবি ব্যাংক। সপ্তাহজুড়ে ব্যাংকটির ৮৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ৩.৬৫ শতাংশ। প্রতিদিন গড় লেনদেন ছিল ১৭ কোটি ৬৩ লাখ টাকা। সপ্তাহ শেষে প্রতিটি শেয়ার লেনদেন হয়েছে ১৫ টাকায়।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- সিটি ব্যাংকেকর ৬২ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৫০ কোটি ১৭ লাখ টাকা, লাভেলো আইস্ক্রিমের ৪৪ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকা, কেডিএস এক্সেসরিজের ৪১ কোটি ৭০ লাখ টাকা, উত্তরা ব্যাংকের ৪০ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ৩৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)