ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বাজারে মন্দা, ১৪ খাতের শেয়ারে লোকসানের ধাক্কা
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে গত সপ্তাহে (০৪-০৮ মে) সূচকের পতনের মধ্যেও টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে লেনদেন বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১ হাজার ৫ কোটি ৪৮ লাখ টাকায়। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমে যাওয়ায় বিনিয়োগকারীদের জন্য সপ্তাহটি ছিল ক্ষতির। বিশেষ করে ১৪টি খাতের শেয়ার বিনিয়োগকারীদের লোকসানে ফেলেছে, কারণ এসব খাতে সাপ্তাহিক রিটার্ন ছিল নেতিবাচক। ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
পর্যালোচনায় দেখা গেছে, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে কাগজ ও প্রকাশনা খাতে—৫.৮০ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ দরপতন হয়েছে প্রকৌশল খাতে, ৪.৫০ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে চামড়া খাত, যেখানে দর কমেছে ৪.২০ শতাংশ।
অন্যান্য ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে রয়েছে—সিরামিক খাতে ২.২০ শতাংশ, বস্ত্র খাতে ২.২০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ১.৭০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১.৫০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ১.২০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ০.৯০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ০.৮০ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৬০ শতাংশ, সিমেন্ট খাতে ০.৬০ শতাংশ, বিবিধ খাতে ০.৫০ শতাংশ এবং টেলিকমিউনিকেশন খাতে ০.৪০ শতাংশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)