ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
আ.লীগের কার্যালয় ‘দখল’ করে এনসিপির অফিস
ডুয়া ডেস্ক: ভোলার চরফ্যাসনে আওয়ামী লীগের উপজেলা কার্যালয় দখল করে সেখানে সাইনবোর্ড ঝুলিয়ে দলীয় কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে, নিন্দা প্রকাশ করছেন স্থানীয়রা।
শনিবার (১০ মে) দুপুরে চরফ্যাসন পৌর শহরের কলেজ রোডে অবস্থিত আওয়ামী লীগের তিনতলা ভবনটি দখলে নেয় এনসিপি নেতাকর্মীরা।
সরেজমিনে দেখা গেছে, ভবনের ছাদে মাইক বসিয়ে প্রচারণা চালাচ্ছেন এনসিপি কর্মীরা। ভবনের সামনেই সাইনবোর্ড টাঙিয়ে ‘আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে প্রস্তুতিমূলক সভা’ অনুষ্ঠিত হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকার পরিবর্তনের পর কার্যালয়টিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। লুটপাটের পর থেকেই ভবনটি অব্যবহৃত অবস্থায় ছিল। প্রায় নয় মাস পর এনসিপি ভবনটি নিজেদের দখলে নেয়।
এনসিপির চরফ্যাসন উপজেলা প্রতিনিধি পরিচয় দেওয়া অহিদ ফয়সাল বলেন, ‘এখন থেকে এনসিপির সকল দলীয় কার্যক্রম এই কার্যালয় থেকেই পরিচালিত হবে।’ দখলে অংশ নিয়েছেন আরও কয়েকজন স্থানীয় নেতা—আমজাত হাবিব, নুরে আলম নাসিম, শরিফ হোসাইন ও মো. শাহাবুদ্দিন।
ঘটনার প্রতিক্রিয়ায় একজন স্থানীয় মুক্তিযোদ্ধা বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্বদানকারী দল। ৫৪ বছরে এই প্রথম কোনো রাজনৈতিক দল তাদের কার্যালয় দখল করে নিজেদের কার্যক্রম শুরু করলো। এটি ইতিহাসে নজিরবিহীন ও অত্যন্ত নিন্দনীয়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের নামাজের সময়সূচি (২৬ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- দেশের যেসব অঞ্চলে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)