ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ব্লক মার্কেটে বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি, লেনদেন বাড়লো ৯২ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৪-০৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেন বেড়েছে। আলোচ্য সপ্তাহে ব্লক মার্কেটে ১২৮টি কোম্পানির মোট ২৪৫ কোটি ৮৯ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এর আগের সপ্তাহে (২৭-৩০ এপ্রিল, ২০২৫) ডিএসইতে ব্লক মার্কেটে ৮৭টি কোম্পানির ১৫৩ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সপ্তাহের ব্যবধানে ব্লক মার্কেটে লেনদেন বেড়েছে ৯২ কোটি ৪৯ লাখ ৩০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে ১০টি কোম্পানির ২২৩ কোটি ৩২ লাখ ১০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।
এই কোম্পানিগুলো হলো— ব্র্যাক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, লাভেলো আইসক্রিম, এনসিসি ব্যাংক, এসইএমএল লেকচার ফান্ড, কেডিএস এক্সেসরিজ, রেনেটা, বেক্সিমকো ফার্মা এবং এনআরবি ব্যাংক।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ারে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ব্লক মার্কেটে লেনদেনের পরিমাণ ছিল ১৪৬ কোটি ৩৭ লাখ ৭০ হাজার টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ারদর ছিল ৫১ টাকা ৯০ পয়সা।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে মিডল্যান্ড ব্যাংকের ২৪ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ারে। ওই সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২৬ টাকা ৭০ পয়সা।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৭ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ারে। কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৮ টাকা ৪০ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?