ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইপিএস বেড়েছে ১২ কোম্পানির
ডুয়া নিউজ : শেয়রবাজারে বিদ্যুৎ ও জ্বালানি খাতে তালিকাভুক্ত ২৩টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত ১৯টি কোম্পানির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) ইপিএস পাওয়া গেছে। কোম্পানিগুলোর মধ্যে ইপিএস বেড়েছে ১২টি কোম্পানির। ডিএসই ও সংশ্লিষ্ট কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- বারাকা পতেঙ্গা পাওয়ার, ডরিন পাওয়ার, সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি, ইস্টার্ন লুব্রিকেন্টস, জিবিবি পাওয়ার, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, যমুনা অয়েল কোম্পানি, খুলনা পাওয়ার কোম্পানি-কেপিসিএল, লুবরেফ বাংলাদেশ, মেঘনা পেট্রোলিয়াম, পদ্মা অয়েল কোম্পানি এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন।
বারাকা পতেঙ্গা পাওয়ার
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩৯ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৮৭ পয়সা।
সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪৬ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ২১ পয়সা।
ডরিন পাওয়ার
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৬০ পয়সা লোকসান হয়েছিল ।
অন্যদিকে তিন প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ৫ পয়সা আয় হয়েছে। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ২৩ পয়সা আয় হয়েছিল।
ইস্টার্ন লুব্রিকেন্টস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ টাকা ৯৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩ টাকা ১০ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৫ টাকা ৯৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৭ টাকা ৬২ পয়সা।
জিবিবি পাওয়ার
অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা। আগের বছরের একই সময়ে ৬২ পয়সা লোকসান হয়েছিল।
ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ৩৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২০ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে সমন্বিতভাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৮৩ পয়সা।
যমুনা অয়েল কোম্পানী
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৭৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮ টাকা ১৪ পয়সা।
অন্যদিকে তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৬ টাকা ৬৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৬ টাকা ৬০ পয়সা।
খুলনা পাওয়ার কোম্পানি-কেপিসিএল
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা। আগের বছরের একই সময়ে ১০ পয়সা লোকসান হয়েছিল।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি ৬ পয়সা লোকসান হয়েছিল।
লুবরেফ বাংলাদেশ
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২৮ পয়সা।
মেঘনা পেট্রোলিয়াম
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ২৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯ টাকা ৭৪ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ুমার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৮ টাকা ৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৭ টাকা ২২ পয়সা।
পদ্মা অয়েল কোম্পানি
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৮০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৮ টাকা ৩৫ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ুমার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪০ টাকা ২০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২৪ টাকা ৮৮ পয়সা।
ইউনাইটেড পাওয়ার জেনারেশন
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ২১ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৫ টাকা ৯৯ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৯ টাকা ৩২ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ১৩ টাকা ২২ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ