ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
মুনাফা থেকে লোকসানে বিদ্যুৎ খাতের দুই কোম্পানি
ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে এ পর্যন্ত যতগুলো কোম্পানি ৩১ মার্চ, ২০২৫ তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, তারমধ্যে দেখা যায় দুটি কোম্পানি মুনাফা থেকে লোকসানে চলে গেছে। ডিএসই ও সংশ্লিষ্ট কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- বেসরকারি খাতের এনার্জিপ্যাক পাওয়ার ও রাষ্ট্রায়াত্ব খাতের পাওয়ারগ্রীড কোম্পানি বাংলাদেশ লিমিটেড।
এনার্জিপ্যাক পাওয়ার
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০৫ পয়সা।
এদিকে, অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪–মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ০৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৪ পয়সা।
সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন ডিভিডেন্ড দেয়নি। তবে এর আগে ২০২৩ সালে ৫ শতাংশ ক্যাশ এবং ২০২১ ও ২০২২ সালে ১০ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
পাওয়ারগ্রীড কোম্পানি
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ০৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৩৭ পয়সা।
এদিকে, অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৪ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ১৬ পয়সা।
সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন ডিভিডেন্ড দেয়নি। তবে এর আগে ২০২২ ও ২০২৩ সালে ১০ শতাংশ করে ক্যাশ এবং ২০২০ ২০২১ সালে ২০ শতাংশ করে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)