ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ওষুধ ও রসায়ন খাতে মুনাফা কমেছে ১৫ কোম্পানির
ডুয়া নিউজ : দেশের শেয়রবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত ৩৪টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত ২৬টি কোম্পানির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) ইপিএস পাওয়া গেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিগুলোর মধ্যে ইপিএস কমেছে ১৫টি কোম্পানির। ডিএসই ও কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- এসিআই লিমিটেড, এসিআই ফর্মুলেশনস, একমি পেস্টিসাইড, একটিভ ফাইন, অ্যাডভেন্ট ফার্মা, সেন্ট্রাল ফার্মা, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ইন্দো-বাংলা ফার্মা, টেকনো ড্রাগস, সিলকো ফার্মাসিউটিক্যালস, স্যালভো কেমিক্যাল, সিলভা ফার্মা, জেএমআই হসপিটাল এবং ওয়াটা কেমিক্যালস।
এসিআই লিমিটেড
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ১ টাকা ১২ পয়সা হয়েছে। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১৩ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ১১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৭ টাকা ১৮ পয়সা।
এসিআই ফর্মুলেশনস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ০৪ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস কমেছে ১৫ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ টাকা ৬৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৩৮ পয়সা।
একমি পেস্টিসাইড
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭২ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০৩ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ২ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে ৫৯ পয়সা লোকসান হয়েছিল।
অ্যাডভেন্ট ফার্মা
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২৯ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৯১ পয়সা।
সেন্ট্রাল ফার্মা
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১৬ পয়সা। তবে আগের বছরের তুলনায় কোম্পানিটির এবছর লোকসান কমেছে।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৪ পয়সা । আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৩১ পয়সা।
ইন্দো-বাংলা ফার্মা
অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০৮ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই ২৪-মার্চ ২৫) কোম্পানিটির ১৭ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে ১৩ পয়সা লোকসান হয়েছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৪৩ পয়সা।
জেএমআই হসপিটাল
অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫৬ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই ২৪-মার্চ ২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭৩ পয়সা।
ওরিয়ন ফার্মা
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪২ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি ১৮ পয়সা লোকসান হয়েছে। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৬৫ পয়সা।
ওরিয়ন ইনফিউশন
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩৯ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৪৫ পয়সা।
টেকনো ড্রাগস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪২ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ৫৮ পয়সা।
সিলকো ফার্মাসিউটিক্যালস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১৬ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪০ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৩৯ পয়সা।
স্যালভো কেমিক্যাল
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৬৬ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৯ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৯৭ পয়সা।
সিলভা ফার্মা
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৪ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ০৪ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০৮ পয়সা।
ওয়াটা কেমিক্যালস
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৪৭ পয়সা। আগের বছরের একই সময়ের তুলনায় ইপিএস কমেছে ২২ পয়সা।
অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ০১ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)