ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বড় সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
ডুয়া ডেস্ক: টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরাও উচ্চতর গ্রেডের সুবিধা পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। এই রায়ের ফলে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ১৫ লাখ কর্মকর্তা-কর্মচারী এ সুবিধার আওতায় আসবেন।
আজ বুধবার (৩০ এপ্রিল) সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।
এর আগে, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জারি করা একটি আদেশকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছিলেন।
সংক্ষুব্ধ সরকারি চাকরিজীবীদের দায়ের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এই রায় দেন।
পরিপত্রে উল্লেখ করা হয়, ‘সরকারি কর্মচারীদের প্রদত্ত এসব আর্থিক সুবিধা কোনোক্রমেই ২০১৫ সালের ১৫ ডিসেম্বরের আগে দেয়া হবে না।’
পরবর্তীতে পরিপত্রের এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সংক্ষুব্ধ সরকারি চাকরিজীবীরা।
সরকারি চাকরিতে নিম্নস্তরের কর্মচারীদের পদোন্নতির সুযোগ সীমিত হওয়ায় তাদের আর্থিক সুবিধা নিশ্চিত করতে বহুল আলোচিত টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের পুরনো ব্যবস্থা বাতিল করে বর্তমান সরকার। এর পরিবর্তে চালু করা হয় স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড প্রদান পদ্ধতি।
নতুন ব্যবস্থায়, কোনো কর্মচারী যদি একই পদে ১০ বছর চাকরি করার পরও পদোন্নতি না পান, তাহলে তিনি স্বয়ংক্রিয়ভাবে দুটি উচ্চতর গ্রেডের সুযোগ পাবেন। প্রথমটি চাকরির ১১তম বছরে এবং দ্বিতীয়টি ১৭তম বছরে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু