ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
আওয়ামী লীগ আমলে ‘উৎপীড়নের সমাজ’ তৈরি হয়েছিল: স্পিকার
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের আমলে দেশে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে সাধারণ মানুষ অত্যাচার ও লুণ্ঠনের শিকার হয়ে জিম্মি অবস্থায় ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। তিনি বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের এখনো শাস্তি হয়নি। আগামী দিনে সরকার তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন পরিষদ হলরুমে উপজেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, যারা মানুষকে ধরে নিয়ে নির্যাতন করেছে, তারা যেন ভবিষ্যতে কোনোভাবেই বাংলাদেশের মাটিতে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি এটিকে নাগরিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।
একই সঙ্গে এ ধরনের রাজনৈতিক শক্তিকে সমর্থন না করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি বিদেশি রাষ্ট্রের দালালদের দেশে কোনো ধরনের স্থান না দেওয়ার কথাও বলেন স্পিকার।
বিএনপির জনপ্রিয়তার প্রসঙ্গ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, জিয়াউর রহমানের করা ভালো কাজের কারণেই মানুষ বিএনপিকে বারবার ভোট দেয়।
তিনি দাবি করেন, রাষ্ট্রক্ষমতায় থাকার সময়ে জিয়াউর রহমান সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর পর তার নামে কোনো জমি বা ব্যাংকে অর্থ পাওয়া যায়নি বলেও উল্লেখ করেন তিনি।
স্পিকার হিসেবে নিজের নিরপেক্ষতার বিষয়টি তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে তিনি বিএনপির স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেছেন। বর্তমানে তিনি দলীয় কোনো কর্মকাণ্ডে অংশ নেন না। সংসদের বিরোধী দলগুলোও তার নিরপেক্ষতায় সন্তুষ্ট বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদারসহ স্থানীয় নেতারা।
সমাবেশের আগে স্পিকার উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)