ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সপ্তাহজুড়ে ‘এ’ ক্যাটাগরি প্রতিষ্ঠানের দাপট
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২০-২৪ এপ্রিল’২৫) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধিতে দাপট দেখালো শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরি কোম্পানি। আলোচ্য সপ্তাহে ডিএসইর দর বৃদ্ধির তালিকায় থাকায় শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৭টিই ছিল ‘এ’ ক্যাটাগরির। প্রতিষ্ঠনগুলো হলো- শাহজীবাজার পাওয়ার, এসইএমএল লেকচার ফান্ড, সেনা ইন্স্যুরেন্স, ডরিন পাওয়ার, ফাইন ফুডস, প্রভাতী ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে শাহজীবাজার পাওয়ার কোম্পানির। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৫.৯৩ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৩৮ টাকা ৩০ পয়সা।
গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ টাকা ৪০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ১০ পয়সা।
১৩.৬৪ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে এসইএমএল লেকচার ফান্ড।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৮ টাকা ৮০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা।
১৩.১৮ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার চতুর্থ স্থানে অবস্থান করছে সেনা ইন্স্যুরেন্স।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৪০ টাকা ২০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৩০ পয়সা।
দর বৃদ্ধির তালিকায় ৫ম স্থানে অবস্থান করা ডরিন পাওয়ারের দর বেড়েছে ৮.০৪ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ২৩ টাকা ১০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২৫ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা।
৬.৭৯ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার ৮ম স্থানে অবস্থান করছে ফাইন ফুডস।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১৯০ টাকা ১০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২২৩ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৩২ টাকা ৯০ পয়সা।
দর বৃদ্ধির তালিকায় ৯ম স্থানে অবস্থান করা প্রভাতী ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৬.৪৭ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৩০ টাকা ৯০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩২ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা।
৬.১৪ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার ১০ম স্থানে অবস্থান করছে গ্লোবাল ইন্স্যুরেন্স।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ২৯ টাকা ৩০ পয়সা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩১ টাকা ১০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৮০ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)