ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
টানা পতনে শেয়ারবাজারের সূচক ৫ হাজারের নিচে
ডুয়া নিউজ : আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। টানা নয় দিনের দরপতনের ধাক্কায় ডিএসইর সূচক নেমে গেছে ৫ হাজার পয়েন্টের নিচে। যা বাজারের স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৯ দশমিক ৮৭ পয়েন্ট কমে দাড়িয়েছে ৪ হাজার ৯৭২ দশমিক ৫৯ পয়েন্টে। আগেরর কর্মদিবসে প্রধান সূচক কমেছিল ৪ দশমিক ০৯ পয়েন্ট।
এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক সূচক ডিএসইএস ১৬ দশমিক ৫০ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২২ দশমিক ৫১ পয়েন্ট কমেছে।
সূচকের বড় পতনের দিনেও ডিএসইতে আজ লেনদেনের পরিমাণ বেড়েছে। আজ ডিএসইতে ৩৬৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩০০ কোটি ৬১ লাখ টাকার। অর্থাৎ ৬৬ কোটি ৫৩ লাখ টাকা বেড়েছে লেনদেন।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫২টির, কমেছে ৩০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪ কোটি ৪১ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫০টির, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।
আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ দশমিক ৩৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৫৬ দশমিক ৯৬ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৫৪ দশমিক ০২ পয়েন্ট।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)