ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
বাংলাদেশকে ৬২ কোটি ৬০ লাখ ডলার দেবে কোরিয়া
ডুয়া ডেস্ক: সমুদ্রখাতের উন্নয়নে বাংলাদেশকে ৬২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া।
এই লক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশ সরকার ও কোরিয়ার এক্সিম ব্যাংকের মধ্যে একটি সম্পূরক ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ‘গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম (GMDSS)’ এবং ‘ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম (IMNS)’ প্রকল্প বাস্তবায়নে অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল (EDCF) থেকে এ অর্থ সহায়তা দেওয়া হবে।
ইআরডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সরকার এবং কোরিয়া এক্সিম ব্যাংকের পক্ষে ঋণ চুক্তিতে স্বাক্ষর করেছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং কোরিয়া এক্সিম ব্যাংকের মহাপরিচালক কিম কিসাং। কোরিয়া এক্সিম ব্যাংক হলো দক্ষিণ কোরিয়ার সরকারি রপ্তানি ঋণ সংস্থা।
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকবে।
এর আগে প্রকল্পটির জন্য ৩৭ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলারের একটি মূল ঋণচুক্তি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।
প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে উপকূলীয় এলাকায় ৭টি লাইট হাউজ ও কোস্টাল রেডিও স্টেশন স্থাপন এবং ঢাকায় একটি আধুনিক কমান্ড ও কন্ট্রোল সেন্টার গড়ে তোলা। এর মাধ্যমে চলমান জাহাজগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হবে। এছাড়া বিদ্যমান লাইট হাউজসমূহকে আধুনিকায়ন ও নতুন লাইট হাউজ নির্মাণও অন্তর্ভুক্ত রয়েছে প্রকল্পে।
উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে দক্ষিণ কোরিয়ার সরকার কোরিয়ান এক্সিম ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পে সহজ শর্তে ঋণ সহায়তা দিয়ে আসছে।
নতুন এই ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে মাত্র ০.০১ শতাংশ, যার পরিশোধ মেয়াদ হবে ৪০ বছর ৫ মাস। এর মধ্যে ১৫ বছর ৫ মাস থাকবে গ্রেস পিরিয়ড।
সূত্র : বাসস
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী