ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ইপিএস প্রকাশ করেছে দুই কোম্পানি
ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও হামিদ ফেব্রিক্স পিএলসি। সংশ্লিষ্ট কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের এবং হামিদ ফেব্রিক্স দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন তথা ইপিএস প্রকাশ করেছে।
বাংলাদেশ সাবমেরিন কেবলস
বাংলাদেশ সাবমেরিন কেবলসের অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৯৯ পয়সা।
অন্যদিকে, চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২৪ –মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৮৩ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ পয়সা।
৩১ মার্চ ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৬ টাকা ৪১ পয়সা।
হামিদ ফেব্রিক্স
অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) হামিদ ফেব্রিক্সের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩২ পয়সা।
অন্যদিকে, অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই –ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২১ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৮১ পয়সায়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)