ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
রাজধানী থেকে ৯৩ ছিনতাইকারী গ্রেফতার
ডুয়া নিউজ : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ।
অভিযানে সবচেয়ে বেশি ২৬ ছিনতাইকারী গ্রেফতার হয়েছে ডিএমপির লালবাগ বিভাগের বিভিন্ন এলাকা থেকে। এ ছাড়া তেজগাঁও বিভাগ থেকে গ্রেফতার হয়েছে ১৯ জন।
সোমবার রাজধানীর মিন্টো রোড ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মো. নজরুল ইসলাম।
নজরুল ইসলাম বলেন, ঢাকার ছিনতাইপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে কারা ছিনতাই করে তাদের চিহ্নিত করছি। তাদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ চষ্টো চলছে। ফুট পেট্রোল, গাড়ি পেট্রোল এবং মোটরসাইকেল পেট্রোল অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ২৪ ঘণ্টায় ডিএমপির রমনা বিভাগ এলাকা থেকে ৮ জন, মতিঝিল বিভাগ এলাকা থেকে ১৪ জন, লালবাগ বিভাগ এলাকা থেকে ২৬ জন, ওয়ারী বিভাগ এলাকা থেকে ১০ জন, তেজগাঁও বিভাগ এলাকা থেকে ১৯ জন, মিরপুর বিভাগ এলাকা থেকে ৪ জন, উত্তরা বিভাগ এলাকা থেকে ৮ জন ও গুলশান বিভাগ এলাকা থেকে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় রোববার বিকালে ছিনতাইয়ের ঘটনায় আল-আমিন (২৫), মো. ফয়সাল হোসেন (২০), মো. রবিন হোসেন (২৫) ও মো. ইমন হোসেনকে (২০) গ্রেফতার করে মোহাম্মদপুর থানার একটি দল। আগারগাঁওয়ের ফুল মার্কেট সংলগ্ন এলাকায়
রোববার সন্ধ্যায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনটি চাকুসহ চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- জুয়েল (২২), মনির (৩৫), ইমান (২২) ও আশিক (২৫)।
এছাড়া রাতে আদাবর থানার মোবাইল টিম তিনটি স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে মোট পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার