ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
রেমিট্যান্স প্রবাহে রিজার্ভে লেগেছে সঞ্চালন
ডুয়া নিউজ : প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক পরিবর্তন এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৬ দশমিক ১৫ বিলিয়ন ডলার।
রোববার (১৩ এপ্রিল) এই তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
তিনি জানান, রিজার্ভ এখন সন্তোষজনক পর্যায়ে রয়েছে এবং আইএমএফের দেওয়া শর্ত পূরণে দেশ সঠিক পথে এগোচ্ছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ঋণ পাওয়ার শর্ত হিসেবে জুনের মধ্যে নিট রিজার্ভ ১৭ বিলিয়ন ডলারের কাছাকাছি থাকতে হবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বর্তমানে নিট রিজার্ভ রয়েছে ১৬ বিলিয়নের আশপাশে, যা লক্ষ্যমাত্রার কাছেই।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১২ এপ্রিল পর্যন্ত গ্রস রিজার্ভ ২৬ দশমিক ১৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আইএমএফের গৃহীত হিসাব পদ্ধতি (বিপিএম-৬) অনুযায়ী রিজার্ভের পরিমাণ এখন প্রায় ২১ বিলিয়ন ডলার।
এর আগে, ৬ এপ্রিল পর্যন্ত এই রিজার্ভ ছিল ২৫ দশমিক ৬২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ২০ দশমিক ৬০ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, আইএমএফের নির্দেশনা অনুসারে বিপিএম-৬ পদ্ধতিতে নিট রিজার্ভ গণনা করা হয়, যেখানে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ