ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মূলধনের পাঁচ গুণ মুনাফা করেছে তালিকাভুক্ত কোম্পানি
ডুয়া নিউজ: দেশীয় কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণের নামে প্রতিবছর বোনাস শেয়ার ইস্যু করে মুনাফা কোম্পানিতে রেখে দেয়। বিপরীতে ব্যবসা সম্প্রসারণের কথা বললেও ব্যব আর সম্প্রসারণ হয় না। যার ফলে মুনাফা ফি বছর কমে যায়।
অন্যদিকে, বহুজাতিক কোম্পানিগুলো শত শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার পরও ফি বছর তাদের মুনাফা বেড়ে যায়। এমনকি স্বল্প আকারের পরিশোধিত মূলধন নিয়েও দেশীয় শতাধিক কোটি টাকার কোম্পানিগুলোর চেয়ে বেশি মুনাফা অর্জন করে।
ঠিক এমনি ব্যবসার দৃষ্টান্ত দেখাচ্ছে বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার। কোম্পানিটি বিগত ১০ বছরে ৫৫০ শতাংশের নিচে ডিভিডেন্ড দেওয়ার নজির নেই, যেখানে দেশীয় কোম্পানিগুলোর জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড দেওয়া কঠিন হয়ে পড়ে। এর মধ্যে আবার বোনাস শেয়ার থাকে।
৪ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকার পরিশোধিত মূলধনের রেকিট বেনকিজার ২০২৪ অর্থবছরে শেয়ারপ্রতি ১৫৯ টাকা ১৭ পয়সা হিসাবে মোট ৭৫ কোটি ২১ লাখ টাকার নিট মুনাফা করেছে। এই মুনাফার বিপরীতে কোম্পানির পরিচালনা পর্ষদ ৩৩৩০ শতাংশ হারে শেয়ার প্রতি ৩৩৩ টাকা করে সর্বমোট ১৫৭ কোটি ৩৪ লাখ টাকার ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা শেয়ারবাজারে হাজার কোটি টাকার অনেক ব্যাংকের পক্ষেও সম্ভব নয়।
এর আগের বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১৭৩ টাকা ৬৫ পয়সা হিসাবে নিট মুনাফা ছিল ৮২ কোটি ৫ লাখ টাকা। ওই বছর কোম্পানিটি ৫৫০ শতাংশ হারে ২৫ কোটি ৯৯ লাখ টাকার ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
পরিসংখ্যানে দেখা যায়, রেকিট বেনকিজারের ২০২৪ অর্থবছরের ব্যবসায় মুনাফা কমলেও ডিভিডেন্ডের পরিমাণ বেড়ে গেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)