ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
রেকর্ড ডিভিডেন্ড ঘোষণা করেছে রেকিট বেনকিজার
ডুয়া নিউজ: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার রেকর্ড ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ৩ হাজার ৩৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ প্রতি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে কোম্পানিটি ৩৩৩ টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগের বছর ২০২৩ সালে কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছিল ৫৫০ শতাংশ ক্যাশ। এর আগে ২০২১ সালে কোম্পানিটির সর্বোচ্চ পরিমাণ ডিভিডেন্ড দিয়েছিল। ওই বছর ডিভিডেন্ড দিয়েছিল ১৬৫০ শতাংশ ক্যাশ।
সমাপ্ত ২০২৪ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫৯ টাকা ১৭ পয়সা। আগের অর্থবছর কোম্পানিটির ইপিএস ছিল ১৭৩ টাকা ৬৫ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৫০ টাকা ৬৪ পয়সায়। আগের বছর যা ছিল ২৫২ টাকা ৬৯ পয়সা।
আগামী ২৮ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ এপ্রিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)