ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
শুল্ক আরোপে রপ্তানি খাতে বিপর্যয়ের শঙ্কা
ডুয়া নিউজ : বিশ্বের বেশ কয়েকটি দেশের ওপর পাল্টা ব্যবস্থা হিসেবে নতুন করে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প৷ যা নিয়ে দেশের রপ্তানিমুখী খাতে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। এই সিদ্ধান্তের প্রভাবে বাংলাদেশের পোশাক শিল্প ও অন্যান্য রপ্তানিখাত মারাত্মক সংকটের সম্মুখীন হতে পারে।
সম্প্রতি ‘যুক্তরাষ্ট্রের শুল্ক এবং বাংলাদেশের রপ্তানি: প্রভাব মূল্যায়ন ও কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ’ শীর্ষক এক মতবিনিময় সভায় সংশ্লিষ্টরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সভাটির আয়োজন করে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
সভায় রপ্তানিকারকরা জানান, যুক্তরাষ্ট্রের আরোপিত ৩৭ শতাংশ শুল্ক বাংলাদেশের পোশাকসহ অন্যান্য রপ্তানিখাতকে গুরুতর সংকটে ফেলতে পারে।
তাদের আশঙ্কা, শুল্কের কারণে পণ্যের দাম বাড়বে। ফলে মার্কিন বাজারে চাহিদা কমে যেতে পারে এবং প্রতিযোগিতা মোকাবেলা করাও আরও কঠিন হয়ে উঠবে।
বিজিএমইএ নেতারা বলেন, “এ অবস্থায় দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে যৌক্তিক সমাধানের প্রয়োজন। পরিস্থিতি মোকাবিলায় সরকারের দ্রুত পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের অর্থনীতির সংকট মোকাবিলায় এই সংলাপ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। ব্যবসায়ী নেতারা ও সরকারের কাছে সহায়তা চেয়ে আবারও সতর্কবার্তা দিয়েছেন, যাতে দেশের রপ্তানি খাতের উন্নয়ন বাধাগ্রস্ত না হয়।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ