ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
প্রথমবর্ষে ভর্তির তারিখ ঘোষণা করলো শাবিপ্রবি
ডুয়া ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী এপ্রিল থেকে নবীন শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। এ সম্পর্কিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আগামী ১৫ এপ্রিল থেকে শুরু হবে। ভর্তি ফি, ভর্তি প্রক্রিয়া, ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র, ভর্তির সময়সূচী ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এছাড়া ভর্তি পরীক্ষার ফলাফলে কিছু অসঙ্গতি ধরা পড়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করে। যদিও সংশোধিত ফলাফলে কোন পরিবর্তন আনা হয়নি তবে ডুপ্লিকেট রোল নাম্বারগুলো বাদ দেওয়া হয়েছে। ওয়েবসাইটে প্রকাশিত বার্তায় বলা হয়েছে, শাবিপ্রবি ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ এর প্রকাশিত ফলাফলে কোনো সংশোধন করা হয়নি। এ-১ ইউনিটের ক্রম তালিকায় ১২০০০ শিক্ষার্থীর রোল ছাড়াও কিছু শিক্ষার্থীর রোল দুইবার ছিল। রিভাইসড তালিকায় শুধু ডুপ্লিকেট রোলগুলো বাদ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গত ৯ মার্চ এ ফলাফল প্রকাশিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)