ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারে আইপিও আনার গেটওয়ে হবে দুই স্টক এক্সচেঞ্জ
ডুয়া নিউজ:দেশের শেয়ারবাজারে নতুন কোম্পানি আসার গেটওয়ে হবে দুই স্টক এক্সচেঞ্জ। এখন থেকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদনের প্রাথমিক সিদ্ধান্ত নেবে স্টক এক্সচেঞ্জগুলো। যদি কোন কোম্পানির আইপিও প্রস্তাবটি স্টক এক্সচেঞ্জ বাতিল করে দেয়, তাহলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সেই কোম্পানির আইপিও অনুমোদন দিতে পারবে না।
শেয়ারবাজার সংস্কারের জন্য গঠিত টাস্কফোর্স আইপিও সংক্রান্ত আইন সংশোধন করে এই বিধান যুক্ত করার সুপারিশ করেছে।
সম্প্রতি টাস্কফোর্সটি বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে তাদের সুপারিশ জমা দিয়েছে।
টাস্কফোর্সের সুপারিশসমূহ হলো:
✅বড় ঋণ নেওয়ার জন্য তালিকাভুক্তি বাধ্যতামূলক:ব্যাংক থেকে ১,০০০ কোটি টাকা বা তার বেশি ঋণ নিতে হলে সংশ্লিষ্ট কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে হবে।
✅ছোট মূলধনের কোম্পানির তালিকাভুক্তি নীতিমালা:৩০ কোটি টাকার কম মূলধনের কোম্পানি স্থির মূল্য পদ্ধতিতে এবং ৫০ কোটি টাকার কম মূলধনের কোম্পানি বুক বিল্ডিং পদ্ধতিতে মূল বাজারে তালিকাভুক্ত হতে পারবে না।
✅শেয়ার বরাদ্দের নিয়ম:আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫০% এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ৫০% শেয়ার সংরক্ষিত থাকবে। সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ৫% শেয়ার প্রবাসী বাংলাদেশিদের জন্য এবং ৪৫% স্থানীয় বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ থাকবে।
টাস্কফোর্সের সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিএসইসির চেয়ারম্যানের কাছে এই সুপারিশ সংবলিত প্রতিবেদন হস্তান্তর করেছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর শেয়ারবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিত করতে পাঁচ সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়। এখন পর্যন্ত তারা বিএসইসিতে তিনটি বিষয়ে সুপারিশ জমা দিয়েছে, যার মধ্যে মিউচুয়াল ফান্ড এবং মার্জিন রুলস সংশোধন সম্পর্কিত সুপারিশও রয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)