ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজার: সূচকে মিশ্র প্রতিক্রিয়া, কমেছে লেনদেন
ডুয়া ডেস্ক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৩ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আজ ডিএইসর প্রধান সূচক কমলেও বাকি দুটি সূচক কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে আগের কর্মদিবসের তুলনায় লেনদেনের পরিমাণ কমেছে।
অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমলেও আগের দিনের তুলনায় বেড়েছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে জানা যায়, আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচকের পতন হয়েছে ১৮ দশমিক ৩৪ পয়েন্ট। আগের কর্মদিবস বৃহস্পতিবার প্রধান সূচক কমেছিল ৫ দশমিক ৬৬ পয়েন্ট।
এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস শূন্য দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮ দশমিক ৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯৬ দশমিক ২২ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪২১ কোটি ২৮ লাখ টাকার। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৪৯৭ কোটি ১৩ লাখ টাকার।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে। আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৩টির, কমেছে ২৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির।
অন্যদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৮ কোটি ৪৭ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৩টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।
আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫২১ দশমিক ২৯ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই কমেছিল ৭ দশমিক ৯৮ পয়েন্ট।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)