ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
দেড় লাখ টাকার এয়ার টিকিট মিলছে এখন ৫০ হাজার টাকায়
ডুয়া নিউজ : বাংলাদেশে এয়ার টিকিটের উচ্চমূল্য ও অবৈধ মজুতদারি বন্ধে সরকার নুতন একটি নির্দেশনা জারি করেছে। নতুন এ নির্দেশনা জারির পর এয়ার টিকিটের দাম ব্যাপকভাবে কমেছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক জারি করা এ নির্দেশনাকে ধন্যবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আটাব জানিয়েছে, গত ১১ ফেব্রুয়ারি একটি পরিপত্র জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এতে যাত্রীর নাম, পাসপোর্টের বিবরণ ও পাসপোর্টের ফটোকপি দিয়ে টিকেট বুকিং করতে হবে মর্মে নির্দেশনা প্রদান করা হয়।
যেসব এয়ারলাইন্স তাদের টিকিট ব্লক করে রেখেছিল, সরকারের নির্দেশনা মেনে টিকিটগুলো উন্মুক্ত করে দিয়েছে। এর ফলে যাত্রীরা সহজেই দেখতে পাচ্ছেন কোন ফ্লাইটে সিট ফাঁকা আছে এবং টিকিটের মূল্য কত। এতে করে টিকিটের কৃত্রিম সংকট দূর হয়েছে এবং দামও কমছে।
বাংলাদেশ ট্যুরিজম এন্ড হোটেল অ্যাসোসিয়েশন (আটাব) জানিয়েছে, গত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসগুলোতে ঢাকা থেকে জেদ্দা, মদিনা এবং দাম্মামের রুটে টিকিটের দাম প্রায় ১ লক্ষ টাকা ছিল এবং কম্পিউটার সিস্টেমে তা ১ লক্ষ ৭০ হাজার থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকায় উঠেছিল। সৌদি এয়ারলাইন্সের টিকিটও ১ লক্ষ ৯০ হাজার টাকার জায়গা অতিক্রম করছিল।
সরকারের এই নির্দেশনার ফলে এখন ওইসব রুটের টিকিট ৪৮ হাজার থেকে ৫০ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। কিছু এয়ারলাইন্স ঢাকা-দাম্মাম এবং ঢাকা-রিয়াদ রুটের টিকিট মাত্র ৩৫ হাজার টাকায় বিক্রি করছে।
আটাব এ নির্দেশনার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছে। পাশাপাশি সরকারের এসব নির্দেশনা শতভাগ কার্যকর করতে আরও নজরদারি বাড়ানোর জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আটাব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ