ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নতুন পরিকল্পনা
ডুয়া ডেস্ক : ভ্যাট ফাঁকি রোধে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ১৯ লাখ ৪৮ হাজার ৪৮৯টি ভ্যাট রিটার্ন জমা পড়লেও, এর মধ্যে ৮ লাখ ৪৩ হাজার ৪৭৪টি (প্রায় ৪৩ শতাংশ) ছিল শূন্য রিটার্ন, যেখানে সরকার কোনো রাজস্ব পায়নি।
শূন্য রিটার্নের অপব্যবহার ঠেকাতে এনবিআর ইতোমধ্যে ১১টি ভ্যাট কমিশনারেটকে এই বিষয়টি যাচাই-বাছাইয়ের নির্দেশ দিয়েছে। এনবিআরের ভ্যাট বাস্তবায়ন ও আইটি শাখা থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২-এর ৬৪ ধারা এবং বিধিমালা ২০১৬-এর ৪৭ ধারার আওতায় প্রতিটি নিবন্ধিত প্রতিষ্ঠানের মূসক-৯.১ ফরমে রিটার্ন দাখিল বাধ্যতামূলক।
এনবিআর নির্দেশ দিয়েছে, শূন্য রিটার্ন দাখিলকারী প্রতিষ্ঠানের অনিয়ম, মামলা বা রাজস্ব ফাঁকির তথ্য খতিয়ে দেখে তা প্রতিবেদন আকারে জমা দিতে হবে। নতুন এ উদ্যোগের মাধ্যমে ভ্যাট ফাঁকিবাজদের চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি শূন্য রিটার্ন জমা পড়েছে খুলনা ভ্যাট কমিশনারেটে। এখানে মোট জমা হওয়া ১ লাখ ১৭ হাজার ৫০২টি রিটার্নের মধ্যে ৮৫ হাজার ৭১৫টি (৭২ দশমিক ৯৪ শতাংশ) ছিল শূন্য। এরপর রংপুর ভ্যাট কমিশনারেটে ৭৭ হাজার ৯৩০টি রিটার্ন জমা পড়ে, যার মধ্যে ৫২ হাজার ৯৯৩টি (৬৮ শতাংশ) ছিল শূন্য। যশোর ভ্যাট কমিশনারেটে জমা হওয়া ১ লাখ ২৭ হাজার ৮৯৭টি রিটার্নের মধ্যে ৮২ হাজার ৭২৬টি (৬৪ দশমিক ৭২ শতাংশ) ছিল শূন্য।
এছাড়া, রাজশাহী ভ্যাট কমিশনারেটে জমা হওয়া ১ লাখ ২৫ হাজার ৩৩০টি রিটার্নের মধ্যে ৮০ হাজার ৪৩৪টি (৬৪ দশমিক ১৭ শতাংশ) শূন্য রিটার্ন। চট্টগ্রামে ১ লাখ ৯১ হাজার ৩৮৩টির মধ্যে ১ লাখ ৯ হাজার ৫১৬টি (৫৭ দশমিক ২৩ শতাংশ) শূন্য। কুমিল্লায় ৬০ হাজার ৭৭৮টির মধ্যে ৩৩ হাজার ৮৯৫টি (৫৫ দশমিক ৭ শতাংশ) শূন্য। সিলেটে ৬৯ হাজার ৭৭৮টির মধ্যে ৩৪ হাজার ৩৭৩টি (৪৯ দশমিক ২৬ শতাংশ) শূন্য।
ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটে ২ লাখ ২৮ হাজার ১১৫টি রিটার্ন জমা হয়, যার মধ্যে ৯৯ হাজার ৬৩টি (৪৩ দশমিক ৪৩ শতাংশ) ছিল শূন্য। ঢাকার পূর্ব ভ্যাট কমিশনারেটে জমা হওয়া ১ লাখ ২৮ হাজার রিটার্নের মধ্যে ৪২ হাজার ৭৫৬টি (৩৩ দশমিক ৪১ শতাংশ) শূন্য।
ঢাকা উত্তর কমিশনারেটে জমা হওয়া ৩ লাখ ৩৪ হাজার ৯৯২টি রিটার্নের মধ্যে ৯৩ হাজার ১৬৯টি (২৭ দশমিক ৪ শতাংশ) শূন্য। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে ৪ লাখ ৮৫ হাজার ৯১১টি রিটার্ন জমা হয়, যার মধ্যে ১ লাখ ২৮ হাজার ৮৩৪টি (২৬ দশমিক ৫২ শতাংশ) ছিল শূন্য।
এনবিআর মনে করছে, এসব অনিয়মের কারণে সরকার বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে। তাই কমিশনারেটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, অনিয়ম ধরা পড়লে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ