ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বিশ্বসেরা ৫৫০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়
ডুয়া ডেস্ক: যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) ২০২৫ সালের বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং প্রকাশ করেছে। বুধবার (১২ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৪টার পর কিউএস তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করে।
এবারের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
র্যাঙ্কিংটি দুটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। প্রথম ক্যাটাগরি, ব্রড সাবজেক্ট এরিয়ায় পাঁচটি প্রধান বিষয় রয়েছে- ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, আর্টস অ্যান্ড হিউমেনিটিস, লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন, এবং ন্যাচার সায়েন্স। এই পাঁচটি ক্যাটাগরির মধ্যে তিনটি ক্যাটাগরিতে দেশের তিনটি বিশ্ববিদ্যালয় একাধিক স্থান পেয়েছে।
বিশেষ সাবজেক্ট ক্যাটাগরিতে ৫৫টি ভিন্ন বিষয় রয়েছে। এই ক্যাটাগরিতে বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ের স্থান পাওয়া বিষয়গুলোর মধ্যে রয়েছে:
১. ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে বুয়েট ৩২০তম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ৪০১-৪৫০ অবস্থানে রয়েছে।
২. সোশ্যাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ৪০১-৪৫০ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ৫০১-৫৫০ অবস্থানে রয়েছে।
৩. আর্টস অ্যান্ড হিউমেনিটিস ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ৫০১-৫৫০ অবস্থানে রয়েছে। তবে লাইফ সায়েন্স অ্যান্ড মেডিসিন এবং ন্যাচার সায়েন্স ক্যাটাগরিতে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি।
এই র্যাঙ্কিং তৈরি করতে কিউএস পাঁচটি বিষয়কে বিবেচনায় নেয়: একাডেমিক রেপুটেশন, এম্প্লয়ার রেপুটেশন, সাইটেশন পার পেপার, এইচ-ইনডেক্স সাইটেশন এবং ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্ক।
কিউএস র্যাঙ্কিং আন্তর্জাতিকভাবে একটি অত্যন্ত সম্মানিত এবং গ্রহণযোগ্য তালিকা হিসেবে পরিচিত। এটি ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত টাইমস হায়ার এডুকেশন এর সঙ্গে যৌথভাবে প্রকাশিত হত। পরে ২০১০ সাল থেকে এককভাবে এই র্যাঙ্কিং প্রকাশ করছে কিউএস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)