ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দেশের দুই শেয়ারবাজারে সূচক বেড়েছে
ডুয়া ডেস্ক : গতকাল থেকেই দেশের দুই শেয়ারবাজারে সূচক ঊর্ধ্বমুখী। তবে আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বৃদ্ধি পেলেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (১২ মার্চ) ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভার প্রতিষ্ঠানের দর বেড়েছে। সিএসইতেও একই চিত্র দেখা গেছে।
আজ ডিএসইর প্রধান সূচক ১৬ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ৫২১৬ দশমিক ০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ২ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৬৬ দশমিক ৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১৮৯৯ দশমিক ৬২ পয়েন্টে।
ডিএসইতে আজ ৪৫২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪১২ কোটি ৫২ লাখ টাকার। আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯১টির, কমেছে ১৪০টির এবং পরিবর্তন হয়নি ৬৭টির।
অন্যদিকে, অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ১১ কোটি ৯২ লাখ টাকার।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২১টির, কমেছে ৬৪টির এবং পরিবর্তন হয়নি ৩৫টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই শূন্য দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৬৮ পয়েন্টে। আগের দিন সিএএসপিআই বেড়েছিল শূন্য দশমিক ০২ পয়েন্ট।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)