ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
৫ দফা দাবি নিয়ে সচিবালয় অভিমুখে মেডিকেল শিক্ষার্থীরা
ডুয়া ডেস্ক: সারা দেশ থেকে আসা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। আজ ১২ মার্চ (বুধবার) বেলা সোয়া ১টার দিকে তারা এই যাত্রা শুরু করেন। এর আগে সকালে দেশের বিভিন্ন স্থান থেকে আসা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হন।
এদিন বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। তবে মানবিক কারণে জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে বলে জানা গেছে।
তাদের পাঁচ দফা দাবি পূরণ হলে স্বাস্থ্য খাতে চলমান অস্থিরতা ও অব্যবস্থাপনা দূর হবে এবং এর ফলে রোগী ও সাধারণ মানুষ উপকৃত হবেন বলে আন্দোলনকারীরা দাবি করেছেন। পাঁচ দফা দাবি নিম্নরূপ:
১. এমবিবিএস বা বিডিএস ছাড়া কেউ "চিকিৎসক" পরিচয় ব্যবহার করতে পারবে না। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। বিএমডিসি নিবন্ধন শুধুমাত্র এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারীদের দেওয়া হবে। ২০১০ সাল থেকে হাসিনা সরকারের অধীনে ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) শিক্ষার্থীদের বিএমডিসি নিবন্ধন দেওয়া শুরু হয়েছে, যা অবিলম্বে বন্ধ করতে হবে।
২. উন্নত বিশ্বের চিকিৎসাব্যবস্থার সাথে সঙ্গতি রেখে ওভার দ্য কাউন্টার (ওটিসি) ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। এমবিবিএস বা বিডিএস ছাড়া কেউ ওটিসি লিস্টের বাইরের ওষুধ প্রেসক্রাইব করতে পারবে না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাইরের কোনো ওষুধ বিক্রি করতে পারবে না।
৩. চিকিৎসকের সংকট দূর করতে দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে সকল শূন্য পদ পূরণ করতে হবে। আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো সপ্তম গ্রেডে নিয়োগ দিতে হবে এবং প্রতিবছর ৪-৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার মাধ্যমে স্বাস্থ্য খাতে ভারসাম্য বজায় রাখতে হবে। এছাড়া চিকিৎসকদের বিসিএসে বয়সসীমা ৩৪ বছর করতে হবে।
৪. সব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) এবং মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করতে হবে। ইতিমধ্যে পাস করা ম্যাটস শিক্ষার্থীদের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) পদবি বাতিল করে, তাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে।
৫. চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)