ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজারে ফিরেছে কিছুটা স্বস্তি, সূচকে সামান্য উত্থান
নিজস্ব প্রতিবেদক: পাঁচ কর্মদিবসের টানা পতনের পর আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেখা গেছে কিছুটা ইতিবাচক প্রবণতা। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক কাটতে শুরু করলেও এখনো বাজার পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। দিনের শুরুতে কিছুটা অস্থিরতা থাকলেও ধীরে ধীরে সূচক ঊর্ধ্বমুখী হয়, যা বিনিয়োগকারীদের জন্য স্বস্তির বার্তা বয়ে এনেছে।
ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৩১৮ কোটি ২০ লাখ টাকার বেশি লেনদেন হয়েছে। আগের কর্মদিবস মঙ্গলবার ৩৩৮ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৫৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯৬ দশমিক ৬৬ পয়েন্টে। আগের কর্মদিবসে প্রধান সূচক কমেছিল ২৬ দশমিক ৬৬ শতাংশ।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ শূন্য দশমিক ০৬ পয়েন্ট কমে ১ হাজার ১৫৮ দশমিক ৪১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক শূন্য দশমিক ৯১ পয়েন্ট কমে ১ হাজার ৮৯০ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি ৫৬ লাখ ৩৯ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৩টি কোম্পানির, বিপরীতে ১৮৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)