ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
শেয়ারবাজারে সূচকের পতন রুখতে লড়েছে ৩ কোম্পানির শেয়ার
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে আজ সার্বিকভাবে নিম্নমুখী প্রবণতা থাকলেও কিছু প্রতিষ্ঠান ইতিবাচক প্রভাব ফেলেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক পতনের হাত থেকে বাঁচাতে বড় ভূমিকা রেখেছে ৩ কোম্পানির শেয়ার। বাজার বিশ্লেষকদের মতে, এসব প্রতিষ্ঠানের শেয়ারের দর বৃদ্ধি না হলে সূচকের পতন আরও বড় হতে পারত।
সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (০২ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১০ পয়েন্টের বেশি। সূচকের এমন পতনের দিনে সূচক উঠাতে চেয়েছে ৩ কোম্পানির শেয়ার।
লঙ্কাবাংলা ফাইন্যান্স অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে, কোম্পানিগুলো হলো- ইসলামী ব্যাংক, এসিআই লিমিটেড এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। কোম্পানিগুলোর শেয়ারদর বাড়ার কারণে আজ ডিএসইর সূচকের পতন কমেছে প্রায় ৬ পয়েন্ট।
আজ ডিএসইর সূচক ধরে রাখার লড়াইয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক। কোম্পানিটির শেয়ার দর আজ বেড়েছে ৪০ পয়সা, যার ফলে ডিএসইর সূচকে ২ দশমিক ৩৯ পয়েন্ট যোগ হয়েছে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে এসিআই লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১০ টাকা ০৪ পয়সা, যার প্রভাব সূচকে ২ দশমিক ০২ পয়েন্ট যোগ করেছে।
এছাড়া আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি-র শেয়ারদর বেড়েছে ৩০ পয়সা, যা সূচকের পতন কমিয়ে ১ দশমিক ০৯ পয়েন্ট অবদান রেখেছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)